আল্লাহ তাআলার ৯৯ টি গুণবাচক নাম অর্থসহ

 রাসুল (সা:)বলেছেন । আল্লাহ তায়ালার ৯৯ টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যাক্তি এ গুণবাচক


নাম গুলোর যিকির করবে।সে জান্নাতে যাবে । সুবহানআল্লাহ। আপনার জীবনের অনেক কিছুই খুঁজে পাবেন আল্লাহর ৯৯টি নামের ফজিলতের মধ্যে। আল্লাহর ৯৯টি পবিত্র নাম নিম্নে দেওয়া হলো:


১। হুয়াল্লাহু ল্লাযি লা ইলাহা ইল্লাহু। 


অর্থ- তিনি মহানআল্লাহ,একক ঐ সত্ত্বা যে, তিনি ব্যতীত কেহই ইবাদতের উপযোগী নাই।


২। আর্ রাহমানু। অর্থ-তিনি দয়াময়।


৩। আর্ রাহীমু। অর্থ- তিনি অত্যন্ত দয়ালু।


৪। আল মালিকু। অর্থ- তিনি বাদশাহ।


৫। আল কুদ্দূসু। অর্থ- তিনি পবিত্র ।


৬। আস্ সালামু। অর্থ- তিনি শান্তিময়,তিনিই একমাত্র শান্তি দাতা।


৭। আল মু’মিনু। অর্থ- তিনি একমাত্র বিপদ মুক্তি দাতা।


৮। আল মুহাইমিনু। অর্থ-তিনি একমাত্র রক্ষণাবেক্ষণকারী।


৯। আল আযীযু। অর্থ-তিনি একমাত্র সর্ব শক্তিমান।


১০। আল জাব্বারু। অর্থ- তিনি একমাত্র সর্বশক্তিমান,সকলের উপর তাঁহার সর্বপ্রকার ক্ষমতা আছে।


১১। আল মুতাকাব্বিরু। অর্থ-তিনি একমাত্র সর্বাপেক্ষা বড় ও মহান।


১২। আল খালিকু। অর্থ-তিনি সৃষ্টিকর্তা।


১৩। আল বারিউ। অর্থ-আত্মা দানকারী।


১৪। আল মুসাব্বিরু। অর্থ-আকৃতি দানকারী।


১৫। আল গাফ্ফারু। অর্থ-ক্ষমা প্রদানকারী।


১৬। আল কাহ্হারু। অর্থ-সকলকে যিনি নিজ আয়ত্বে রাখেন।


১৭। আল ওয়াহ্ হাবু। অর্থ-সবাইকে যিনি দান করেন।


১৮। আর্ রায্ যাকু। অর্থ- রিযিক দানকারী।


১৯। আল ফাত্তাহু। অর্থ- সমস্যা সমাধানকারী।


২০। আল আলীমু। অর্থ-বহু বড় জ্ঞানী।


২১। আল কাবিযু। অর্থ-যিনি রিযিক কমিয়ে দেন।


২২। আল বাসিতু। অর্থ-যিনি রুযিকে সম্প্রসারণ করিয়া দেন।


২৩। আল খাফিযু। অর্থ-যিনি নিচু করিয়া দেন।


২৪। আর্ রাফিউ। অর্থ-যিনি উঁচু করিয়া দেন।


২৫। আল মুইয্ যু। অর্থ-সম্মান দানকারী।


২৬। আল মুযিল্ লু। অর্থ-যিনি অসম্মানিত করেন।


২৭। আস্ সামীউ। অর্থ-সব কিছু শ্রবণকারী।


২৮। আল বাসীরু। অর্থ-যিনি সবকিছু দেখেন।


২৯। আল হাকামু। অর্থ- ফয়সালাকারী।


৩০। আল আদলু। অর্থ- ন্যায়পরায়ণ।


৩১। আল্ লাতীফু। অর্থ-বড় দয়াবান ও মুহসিন।


৩২। আল খাবীরু। অর্থ-যিনি খবর রাখেন।


৩৩। আল হালীমু। অর্থ-বড় ধৈর্যশীল।


৩৪। আল আযীমু। অর্থ-বড় বুযুর্গ।


৩৫। আল গাফূরু। অর্থ-বড় ক্ষমাশীল।


৩৬। আশ্ শাকূরু। অর্থ-মূল্যায়নকারী।


৩৭। আল আলিউ। অর্থ-উঁচু মর্যাদাশীল।


৩৮। আল কাবীরু। অর্থ-মহান।


৩৯। আল হাফীযু। অর্থ-সবার রক্ষাকারী।


৪০। আল মুক্বীতু। অর্থ- যিনি সবাই কে রুযী ও শক্তি দান করেন।


৪১। আল হাসীবু। অর্থ-যিনি সবার জন্য যথেষ্ট।


৪২। আল জালীলু। অর্থ-উচু মর্যাদাশীল।


৪৩। আল কারীমু। অর্থ-বড় দয়াবান।


৪৪। আর্ রাক্বীবু। অর্থ-বড় হিফাযতকারী।


৪৫। আল মুজীবু। অর্থ-যিনি দুয়া শ্রবণ করেন ও তাহা কবুল করেন।


৪৬। আল ওয়াসিউ। অর্থ-তিনি অসীম ,অপরিসীম।


৪৭। আল হাকীমু। অর্থ-বড় জ্ঞানী।


৪৮। আল ওয়াদুদূ। অর্থ-তিনি অত্যন্ত স্নেহময়।


৪৯। আল মাজীদু। অর্থ-তিনি অত্যন্ত মর্যাদাশীল।


৫০। আল বা‌’ইসু। অর্থ-তিনি সকলকে হিসাব নিকাশের জন্য পুনরায় জীবিতকারী।


৫১। আশ্ শাহীদু।অর্থ-হাযির ও নাযির, তিনি সর্বদা বিদ্যমান,সর্বদা উপস্হিত।


৫২। আল হাক্কু। অর্থ-যিনি সত্য।


৫৩। আল ওয়াকীলু। অর্থ-সমস্যা সমাধানকারী।


৫৪। আল কাবি’উ। অর্থ-বিরাট শক্তির মালিক।


৫৫। আল মাতীনু। অর্থ-প্রবল শক্তির মালিক।


৫৬। আল ওয়ালীউ। অর্থ-বন্ধু- সহযোগী।


৫৭। আল হামীদু। অর্থ- তিনি একমাত্র সর্বপ্রশংসিত।


৫৮। আল মুহ্সিউ। অর্থ-তিনি সকলের সংখ্যা গণনা ও রক্ষাকারী।


৫৯। আল মুবদিউ। অর্থ-প্রথম বার যিনি সৃষ্টি করেছেন।


৬০। আল মুঈদু। অর্থ-পুনরুত্থানকারী।


৬১। আল মুহ্য়িউ। অর্থ-হায়াত দানকারী।


৬২। আল মুমীতু। অর্থ-তিনি মৃত্যু দানকারী।


৬৩। আল হাইয়ু। অর্থ-চিরঞ্জীব।


৬৪। আল কাইয়্যুমু। অর্থ-তিনি বিশ্ব সত্ত্বার কারক ও ধারক ।


৬৫। আল ওয়াজিদু। অর্থ-প্রতিটি জিনিস যার আয়ত্বে।


৬৬। আল মাজিদু। অর্থ-বুযু্র্গীওয়ালা।


৬৭। আল ওয়াহিদু। অর্থ-তিনি এক ও অদ্বিতীয়।


৬৮। আল আহাদু। অর্থ-তিনি এক অখণ্ডনীয়।


৬৯। আস্ সামাদু। অর্থ- যিনি কারো মুখাপেক্ষী নন।


৭০। আল কাদিরু। অর্থ-কুদরত ওয়ালা।


৭১। আল মুক্বতাদিরু। অর্থ-যার নিকট পূর্ণ শক্তি।


৭২। আল মুক্বাদ্দিমু। অর্থ-তিনি উন্নতি দানকারী,তিনি পূর্বের হিসাব গ্ৰহণকারী।


৭৩। আল মু’আখ্খিরু। অর্থ-তিনি অবনতি দাতা, তিনি পরবর্তীকালের হিসাব গ্ৰহণকারী।


৭৪। আল আউয়ালু। অর্থ-তিনি আদি,তিনি সবার আগে।


৭৫। আল আখিরু। অর্থ- তিনি অন্ত,তিনি সবার পরে।


৭৬। আয্ যাহিরু। অর্থ-তিনি প্রকাশ্য।


৭৭। আল বাতিনু। অর্থ-অপ্রকাশ্য, তিনি গুপ্ত।


৭৮। আল ওয়ালিউ। অর্থ-তিনি মালিক, তিনি কর্তা।


৭৯। আল মুতা’আলীউ। অর্থ-সবার চেয়ে যিনি উঁচু।


৮০। আল বার্রু। অর্থ-উত্তম ব্যবহার যার।


৮১। আত্ তাওয়াবু। অর্থ যিনি খুব বেশি তওবা কবূল করেন।


৮২। আল মুনতাকিমু। অর্থ-তিনি অপরাধীর শাস্তি বিধানকারী।


৮৩। আল আফুউ। অর্থ-তিনি ক্ষমাকারী।


৮৪। আর্ রা’উফু। অর্থ-যিনি অত্যন্ত স্নেহময়, মেহেরবান।


৮৫। মালিকুল মুলকি। অর্থ-যিনি রাজত্ব সমূহের মালিক।


৮৬। যুল জালালি ওয়াল ইকরামি। অর্থ-তিনি নিজে সম্মান ও প্রতিপত্তিশালি এবং অন্যকে সম্মান ও প্রতিপত্তি দানকারী।


৮৭। আল মুক্বসিতু। অর্থ-তিনি ন্যায় বিচারকারী।


৮৮। আল জামি’উ। অর্থ-যিনি সকল কে একত্রিত করেন।


৮৯। আল গানিউ। অর্থ- যিনি কারো মুখাপেক্ষী নন।


৯০। আল মুগনিউ। অর্থ-যিনি অন্য কে ধনী বানিয়ে দেন।


৯১। আল মানি’উ। অর্থ-বাধা প্রদানকারী।


৯২। আদ্ দার্ রু। অর্থ -অনিষ্ট সাধনকারী।


৯৩। আন্ নাফি’উ। অর্থ-উপকারী।


৯৪। আন্ নূর। অর্থ-তিনি যাবতীয় আলোর অধিকারী।


৯৫। আল হাদিউ। অর্থ-সরল পথে যিনি পরিচালিত করেন।


৯৬। আল বাদি’উ। অর্থ- যিনি দৃষ্টান্ত ছাড়া আবিষ্কার করেন।


৯৭। আল বাক্বিউ। অর্থ-যিনি সদা সর্বদা বিদ্যমান।


৯৮। আল ওয়ারিছু। অর্থ-সবার পরে যিনি বিদ্যমান থাকিবেন।


৯৯। আস্ সাবূরু। অর্থ-যিনি খুব ধৈর্যশীল।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন