আপনি কি 'তাকওয়া' মানে কি জানেন ?
তাকওয়া শব্দের অর্থ হচ্ছে-
বিরত থাকা, বেঁচে থাকা ,ভয় করা, নিজেকে রক্ষা করা ইত্যাদ|
ব্যবহারিক অর্থ হচ্ছে আল্লাহর প্রতি ভয় থাকা 'আত্মা শুদ্ধি 'পরহেজগারী'
ইসলামী পরিভাষায় আল্লাহ-তাআলার ভয়ে যাবতীয় অন্যায় অত্যাচার ও পাপ কাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে...?
যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে বলা হয় মুত্তাকী°°°°
তাকওয়ার গুরুত্ব:
তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য |মানব জীবনের তাকওয়ার গুরুত্ব অপরিসীম।তাকওয়া মানুষকে ইহাকালীন ও পরকালীন উভয় জীবনকে সম্মান মর্যাদা ও সফলতা দান করেন। ইসলামী জীবন দর্শনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকীগণ।
মুত্তাকীগণ সম্পর্কে আল্লাহতায়ালা নিজে কোরআনে বলেন:
"নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো তাকওয়াবান"(সূরা আল হুজরাত ,আয়াত ১৩)