জান্নাত লাভের সহজ ৬টি আমল:...

 ⭕ জান্নাত লাভের সহজ ৬টি আমল:...

আপনি কি তাকওয়া সম্পর্কে জানেন


১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন।আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।

-📖(সহিহ তারগিব ৩১৬)


২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন।যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।

-📖 (আবু দাউদ ৫২৭)


৩.নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন।রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।

-📖 (আবু দাউদ ৪৮০০)


৪.আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জা'হা'ন্নাম হারাম।

-📖 (সহি বুখারী ৬৪২৩)


৫.অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। 

-📖 (সুনানে ইবনে মাজাহ ৪৭০)


৬.প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন।যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত। 

-📖 (মিশকাতুল মাসাবিহ ২১৬০)


আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। 


আমীন।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন